বিএনপি নেতা ভিপি হানিফ আটক

682

ঢাকা সংবাদদাতা: ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফ ওরফে ভিপি হানিফকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে মগবাজারের নিজ বাসা আটক করা হয়।

ভিপি হানিফের ছোট ভাই মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।