বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি: যা বললেন আলাল

379

ঢাকা সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি করেছে বিএনপি। ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটির পূর্ণাঙ্গ তালিকা সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যেসব নেতা অংশ নিচ্ছেন না মূলত তাদেরই এ কমিটিতে রাখা হয়েছে।

কমিটির সদস্য করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে।তবে দলের মনোনয়ন পেয়েও নির্বাচনে অংশ না নেয়া এই নেতা বলেছেন, তালিকায় ভুলবশত তার নাম দেয়া হয়েছে।তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে নেই।

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশমত আমি নির্বাচনী কর্মকাণ্ড করছি। তিনি যেভাবে বলছেন আমি সেভাবে নির্বাচনের বিষয়ে সব কাজ করছি।

প্রসঙ্গত, বরিশাল সদর থেকে দলের মনোনয়ন চেয়েছিলেন তরুণ-যুবকদের প্রিয়মুখ যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।দল তাকে মনোনয় দিয়েছে বরিশাল-২ বাবুগঞ্জ আসনে।পরে তিনি মনোনয়নই জমা দেননি।তার কাঙিক্ষত আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আলালের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

নির্বাচনী পরিচালনা কমিটিতে আছেন যারা

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর সদস্য সচিব করা হয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।

কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে দলের ৬ জন ভাইস চেয়ারম্যানকে। তারা হলেন-সেলিমা রহমান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু ও আহমেদ আজম খান।

সদস্যরা হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) কামরুল ইসলাম, এএসএম আবদুল হালিম, অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক সাহিদা রফিক, আতাউর রহমান ঢালী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, দলের নেতা বিজন কান্তি সরকার, এসএম ফজলুল হক, অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবদুল লতিফ খান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যাপক খালেদ মোস্তাহিদুর রহমান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, নূরুল ইসলাম মনি ও অধ্যক্ষ মাজহার হোসেন।