ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় ৩ জন নিহত

378

ঢাকা সংবাদদাতা: ময়মনসিংহ সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন কৃষক জাকির হোসেন ও কৃষিশ্রমিক আবদুল খালেক। দুর্ঘটনায় আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুর রহমান বলেন, সকালে জাকির হোসেন কৃষিশ্রমিক খালেককে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো একজন মারা যান। লাশ দুটো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।