ওয়ানবাংলানিউজ: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাজ্যস্থ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ এক আলোচনা সভার আয়োজন করে। ইস্ট লন্ডনের প্রিন্সলেট ষ্ট্রিটস্থ সংগঠনের নিজস্ব কার্যালয় ‘দর্পণ মিডিয়া সেন্টারে’ গত ১০ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক মো: রহমত আলী।
সংগঠনের আইন উপদেষ্টা (লিগ্যাল এডভাইজার) শামীম চৌধুরীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র গোলাম মর্তুজা, ট্রেজারার রফিক আহমদ, শাহ মুনিম, আব্দুল আজিজ, একাউন্টেন্ট সৈয়দ আহবাব হোসেন, খান জামাল নূরুল ইসলাম, ফারুক মিয়া তালুকদার, রোকন জামান, ফারুক আহমদ ও আব্দুল হান্নান প্রমূখ। বক্তারা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লংঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ও এটা প্রতিরোধে সকলের সক্রীয় ভূমিকা পালনের আহবান জানান।
এ প্রসঙ্গে বক্তারা প্রবাসীদের মৌলিক অধিকার ভোটাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তাদের দাবী পুনরুল্লেখ করেন। তাছাড়া আসন্ন নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সুস্পস্ট নির্দেশনা থাকা সত্বেও স্থানীয় হাইকমিশনের পক্ষ থেকে পোস্টাল ভোট সম্পর্কে স্থানীয় প্রবাসীদের সময়মত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কোন ধরণের প্রচার-প্রচারণা ব্যবস্থা না করায় হতাশা প্রকাশ করা হয়। তারা উল্লেখ করেন, এর ফলে অনেক প্রবাসী সচেতনতার অভাবে তাদের পোস্টাল ভোট প্রয়োগ করতে সক্ষম হননি।
সভায় এ ব্যাপারে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে এর পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকারে দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদানের সূযোগ না পাওয়ায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সমালোচনা করা হয়।
উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে একটি স্মাকলিপি হস্তান্তরের তারিখ ও সময় চেয়ে পর পর দুটি চিটি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন বরারবরে ই-মেইল করা হয় কিন্তু হাইকমিশনের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।















