কাশ্মিরে খাদে বাস পড়ে নিহত ১২র

461

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ১৮ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে জম্মু-কাশ্মিরের লোরান থেকে পুঞ্চের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। দ্রুত গতিতে পাহাড়ি রাস্তা পাড়ি দেওয়ার সময় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে করে বাসটি প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীদের একটি দল। উদ্ধারকাজে অংশ নেয় স্থানীয় লোকজন।

প্রত্যক্ষ্যদর্শীদের দাবি, বাসটি এত জোরে নিচে পড়ে গিয়েছিল যে, খাদের পাথরে ধাক্কা খেয়ে ছাদ উড়ে যায়। আলাদা হয়ে যায় বাসের সামনের অংশটিও। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, আনন্দবাজার।