ওয়ানবাংলানিউজ: ইন্টারন্যাশনাল ডে অব পারসন্স উইথ ডিসএবিলিটি উদযাপনের অংশ হিসেবে আপাসেনের উদ্যোগে সোমবার এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং আপাসেনের সার্বিক তত্ত্বাবধানে পূর্ব লন্ডনের মাইল এন্ড ইকোলজি প্যাভেলিয়নে বিশেষ এই দিনটি উদযাপিত হয়। এতে আপাসেনের শিক্ষার্থী ছাড়াও সংশিষ্ট ক্ষেত্রে কাজ করে চলেছে এমন ১২ টি সংগঠন অংশ নেয়।
দিনব্যপী আয়োজিত অনুষ্ঠানের ম্যাজিক শো, নৃত্য, গানসহ নানা রকম কর্মসূচী ছিলো। শিক্ষা, সংস্কৃতি এবং কর্মক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এসময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর আয়াস মিয়া, কাউন্সিলের কমিউনিটি লার্নিং ডিসএবিলিটি সার্ভিস ম্যানেজার ম্যারি মার্কাস, মেন্টাল হেলথ এন্ড জয়েন্ট কমিশনিং ম্যানেজার এলিয়া ইসলাম, আপাসেন চেয়ারম্যান আমির হোসেন এবং বার্টস হেলথ এনএইচএসের লিড নার্স প্যাট্রিশিয়া হ্যান্ডলী উপস্থিত ছিলেন।
ইন্টারন্যাশনাল ডে অব পারসন্স উইথ ডিসএবিলিটি ডে‘র গুরুত্ব তুলে ধরেন বক্তারা। উল্লেখ্য, ৩রা ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ডিসএবিলিটি ডে উদযাপনের অংশ হিসেবে প্রতিবছরই আপাসেন এ দিন পালন করে থাকে।















