ব্রিটেনে থাকতে ইইউ নাগরিকদের নতুন করে আবেদন করতে হবে (ভিডিওসহ)

16146

ওয়ানবাংলানিউজ: বর্তমানে ব্রিটেনে ৩০ লক্ষ ২০ হাজার ইইউ নাগরিক রয়েছেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে তারা ব্রিটিশ নাগরিকদের মত সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। তবে ব্রেক্সিট কার্যকরের পর কি হবে তাদের ভাগ্যে। এনিয়ে বেশ আলোচনা সমালোচনা।

এতদিন প্রধানমন্ত্রী কিংবা হোম অফিস থেকে স্পষ্ট করে কিছু বলা না হলেও ২৬ জুন হোম অফিসের পক্ষ থেকে একটি গাইড লাইন দেয়া হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, ব্রেক্সিটের পরও একজন বৈধ ইইউ ব্রিটিশ নাগরিকের সমান সব ধরনের অধিকার পাবেন। যাতে করে তারা ব্রেক্সিট এর পরেও শিক্ষা ,চিকিৎসা সেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারে।

এদিকে হোম অফিসের ঘোষনার পর এ বিষয়ে ‘ওয়ানবাংলানিউজের’ সাথে কথা বলেছেন বিশিষ্ট আইনজীবি ‘ব্লাকস্টো সলিসিটার্স’ এর প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূর।

তিনি বলেন, বর্তমানে যারা ব্রিটেনে ইইউ নাগরিক বসবাস করছেন তারা সকলেই ব্রিটিশ নাগরিকদের মত সমান সুযোগ সুবিধা পাবেন যতক্ষননা ব্রিটেন ইউরোপ থেকে পুরোপুরি বের হয়ে না আসে। ইতিমধ্যে ব্রিটেন ইইউ থেকে বের হয়ে আসতে গত মার্চ মাসে আবেদন করেছে। আগামী দুই বছর এ নিয়ে ইইউ’র সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করবে ব্রিটেন। ২০১৯ সালের মার্চ মাসে ব্রিটেন ইইউ থেকে হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ব্রিটেন ইইউ থেকে বের হয়ে আসার পর যারা ৫ বছর যাবত বসবাস করছেন (গত মার্চ ২০১৭ এর আগে) এমন ইইউ নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে হবে। একইভাবে যাদের ৫ বছর পূর্ণ হয়নি তাদেরকেও আবেদন করতে হবে ৫ বছর মেয়াদপূর্ণ করতে।

আবার যারা মার্চ ২০১৭ এর পর যারা আসছেন তাদেরকেও আবেদন করতে হবে। তবে তাদেরকে ভবিষ্যতে কিভাবে রাখা হবে সে সম্পর্কে পরিস্কার করে কিছু বলা হয়নি। একই সাথে ইইউ নাগরিকদের যারা এখনো পরিবার আনেননি তাদেরকে দ্রুত আনার পরামর্শ দেয়া হয়েছে। অন্যান্যতায় নন ইউরোপিয়ান নাগরিক যারা পরিবার আনতে ১৮হাজারের বেশি ইনকাম দেখাতে হয় তাদেরকেও সেরকম দেখাতে হবে।

আরো বিস্তারিত জানতে নিচেন ভিওি লিংক দেখুন—

এবং প্রয়োজনে ব্যারিস্টার খালেদ নূরের সাথে কথা বলতে এই ই-মেইল ব্যবহার করুন

noor@blackstonessolicitors.com

http://www.onebanglanews.com/news/5907ব্রিটেনে থাকতে ইইউ নাগরিকদের নতুন করে আবেদন করতে হবে

Posted by onebanglanews.com on Tuesday, 27 June 2017