ঢাকা সংবাদদাতা: লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়াকে উদ্ধারে তিস্তায় হেলিকপ্টার পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ঢাকা থেকে বিজিবির একটি হেলিকপ্টার লালমনিরহাটের তিস্তা নদীর উদ্দেশ্যে রওনা হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভারতীয় তিনটি ও বিজিবির তিনটি স্পিড বোট তিস্তায় বিজিবি সদস্যের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তিস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে।
















