তৃতীয় বলেই সাজঘরে সৌম্য

359

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০ রান।

বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে না পারায় ইমরুল কায়েসের সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়তে নামেন দারুণ ফর্মে দলে ফেরা সৌম্য সরকার। কিন্তু, ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলের রান ১ হতেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে আগের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সম্প্রতি চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব। ফলে এই সিরিজে তিনিই অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এই ম্যাচের মধ্যদিয়ে অভিষেক হয় নাঈম হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ, আরিফুল হক এবং লিটন দাস।

বাংলাদেশ একাদশ:

সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ওয়েস্ট উইন্ডিজ একাদশ:

ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হিটমেয়ার, রোস্টন চেজ, সুনীল আম্ব্রিস, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ ও দেবেন্দ্র বিশু।