সৌদিতে সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জের মান্নান নিহত

399

ঢাকা সংবাদদাতা: সৌদি আরবে মৃত্যু মিছিল দিন দিন বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে কেউ না কেউ মৃত্যুবরণ করে যাচ্ছেন। এই মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অবস্থানরত প্রবাসী ও প্রবাসী পরিবারে মধ্যে।

গত ৯ নভেম্বর রাত ৮টার সময় সৌদি আরবের আরার শহরে ভাইয়ের সাথে দেখা করে বাসায় ফেরার পথে গাড়ির চাপায় নিহত হয়েছেন তরুণ শেখ আব্দুল মান্নান (২৩)।

জানা যায়, বাসায় ফেরার সময় গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেলে রাস্তার পার্শ্বে ইমারজেন্সি পার্ক করিয়ে পানি আনতে যান মান্নান। এসময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মরদেহ মোছাদিয়া সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহত আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে। তার বাবার নাম শেখ ফজলুল হক।