শুরুতেই বাংলাদেশের বিপর্যয়

642

খেলাধুলা ডেস্ক:জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। শুরুটা বেশ সতর্কভাবেই করেছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানরা ধৈর্য হারাতে থাকেন। দলের স্কোর ১৬ হতেই দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারিয়ে বেশ বিপদেই পড়ে যায়।

আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে ২৭ রান তুলেছে বাংলাদেশ; হারিয়েছে ৩ উইকেট। লিটন দাস ৯ ও ইমরুল কায়েস ও মিঠুন শূন্য রানে সাজঘরে ফেরেন।

এদিকে ম্যাচের বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এসেছে। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, পেসার আবু জায়েদ রাহি ও স্পিনার নাজমুল ইসলাম অপু বাদ পড়েছেন।

দলে চমক হিসেবে অভিষেক হয়েছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেসার খালেদ আহমেদের। আর ফিরেছেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান।

এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ, ১৫১ রানে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।