ওয়ানবাংলানিউজ: নিজস্ব প্রতিবেদকঃ রক্ষণশীল জাতীয়তাবাদকে সামনে রেখে গত ৪ঠা নভেম্বর ২০১৮ (রবিবার) রাজধানীর উত্তরার অস্থায়ী কার্যালয়ের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় বাংলাদেশ কনজারভেটিভ পার্টির। এসময় সকলের কন্ঠ ভোটে দলের নাম, লোগো-পতাকা এবং কেন্দ্রীয় কমিটির সকলের নাম ঘোষণা করা হয়।
দলটির সমন্বয়ক শাহ এনায়েম কবিরকে চেয়ারম্যান করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সকলের কন্ঠ ভোটে নুহু আব্দুল্লাহ এবং রাশেদুজ্জামনকে কো-চেয়ারম্যান নির্বাচন করা হয় । একই পদ্ধতিতে দুই সিনিয়ার ভাইস চেয়ারম্যান আবু সাঈদ এবং মাহবুবা খানমকেও নির্বাচিত করা হয়।
দলের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ এনায়েম কবির দল পরিচিতি এবং দলের উদ্দেশ্য সবার মাঝে তুলে ধরেন। পাশাপাশি দলের কর্ম পরিকল্পনা নিয়েও তিনি কথা বলেন। এছাড়া কো-চেয়ারম্যান নুহু আব্দুল্লাহ দলের নীতি আদর্শ সম্পর্কে সকলকে অবগত করেন। পুরো অনুষ্ঠনটি পরিচালনা করেন দলের আরেক নবনির্বাচিত কো-চেয়ারম্যান রশেদুজ্জামান।
অনুষ্ঠানে দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয় ।
বক্তারা বলেন, কনজারভেটিভস পার্টি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় সম্পদসমূহকে কঠোরভাবে সংরক্ষণ, লালন ও ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জণসাধারণের ব্যাক্তি কেন্দ্রিক একটি স্বাধীন অর্থনৈতিক ব্যাবস্থা উপহার দিতে চায়। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে এ দল দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চায়। ব্যাক্তি স্বাধীনতা, নিরাপত্ত্বা ও গণতন্ত্রের মূলমন্ত্র বাকস্বাধীনতার মধ্যদিয়ে পূর্ণ-গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় বিশ্বাস বজায় রেখে অসাম্প্রদায়িক একটি সুন্দর ও স্থিতিশীল আধুনিক পারিবারিক দৃঢ়বন্ধন যুক্ত সমাজ ব্যাবস্থা গড়ে তোলতে চায়।
মুক্তিযুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ও স্বপ্নের বাস্থবায়নের আশা জাগিয়ে সকল শ্রেণীর মানুষের মধ্যে এক ও অভিন্ন চেতনা সৃষ্টিকরবে। দেশের যুব সম্প্রদায়কে ব্যাপকভাবে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে দেশকে একটি শক্তিশালী জাতি উপহার দিতে চায়।
দেশের নানান দল-মতের মানুষকে বৃহত্তর ঐক্যের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এক জাতি সূত্রে আবদ্ধ করতে চায়।
কনজারভেটিভস পার্টি দেশের অর্জনসমূহকে বিশ্বের দরবারে ব্যাপকভাবে উপস্থাপন করে বিশ্বে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরী করতে চায়। কনজারভেটিভস পার্টি দেশের জনগণকে দেশপ্রেম চর্চার মাধ্যমে হানাহানি মুক্ত একটি সুন্দর রুচিশীল জাতি উপহার দিতে চায়। দেশ গড়ায় অংশ নিতে সকলকে কনজারভেটিভস এ যোগ দেওয়ার আহব্বান করা হয়।















