চট্টগ্রামে শিবির কার্যালয়ে বিস্ফোরণ, অভিযানে পুলিশ

439

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের মহানগর কার্যালয়ে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্র শিবিরের মহানগর কার্যালয়ে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের মহানগর কার্যালয়ে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চন্দনপুরা এলাকা সংলগ্ন ‘আর ইসরা’ ভবনের আশপাশের এলাকায় ব্লক রেইড দেয় পুলিশ। এরপর খবর পেয়ে শিবির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।