ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলাদেশী তরুনদের উদ্যোগে লন্ডন থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে নতুন অনলাইন রেডিও ‘রিলাক্স’। আনুষ্ঠানিক শুভ যাত্রা উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার রোমানরোডের রিলাক্স রেডিও এর নিজস্ব স্টুডিও তে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে রিলাক্স রেডিওর বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান বিশিষ্ট সঙ্গীত শিল্পি আমিন রাজা চৌধুরী ।
সংবাদ সম্মেলনে আমিন রাজা বলেন , তিনি বহুদিন থেকে একটি মানসম্মত অনলাইন রেডিও এর স্বপ্ন দেখে আসছেন। আজকে তার সেই স্বপ্ন বাস্তবে পূর্ণ হলো। এজন্য তিনি এসাথে জড়িত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । তিনি জানান ব্রিটিশ বাংলাদেশী সকল বয়সের মানুষের জন্য তাদের অনুস্ঠানসূচী সাজানো হয়েছে । তিনি বলেন এলবিসি রেডিওর আদলে রিলাক্স রেডিওকে তিনি সাজাতে চান। এজন্য তিনি বিলেতের বাংলা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন মোবাইলে রিলাক্স রেডিও আপ ডাউন লোড করে যে কেউ তা শুনতে পারবে। রেডিও চালানোর ব্যয়ের ব্যাপারে তিনি বলেন, এজন্য তাদের নিজের অন্যান্য ব্যবসা থেকে এটির ব্যয় পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে তারা বিজ্ঞাপনের দিকে মনযোগী হবেন।
আব্দুল বাছিতের কোরআন তেলাওয়াত মাধ্যমে সংবাদ সম্মেলনেটি শুরু হয়। এতে আরো উপস্থিত ছিলেন ফিল্ম ডাইরেক্টর মিনহাজ কিবরিয়া, পরাগ হাসান। এতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপক হিসেবে রয়েছেন আমিন রাজা,পরাগ হাসান, নাদিয়া নিহাদ,রিওয়ানা চৌধুরী, জাইনাব আব্দুল্লাহ, অমিত খান, এহসান খান, আব্দুল বাছিত , লায়েক, তানজির সুগার, মিনহাজ কিবরিয়া, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী সিরাজ হক, সাবেক মেয়র লুৎফুর রহমান।















