কমিউনিটি নেতা মিসবাহ উদ্দিনের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

3632

ওয়ানবাংলানিউজ: তরুন কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মিসবাহ উদ্দিন সর্বস্তরের প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। জনাব মিসবাহ উদ্দিন প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি, কলচেস্টার বিএনপির সভাপতিসহ অসংখ্য সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থেকে কমিউনিটির সেবা করে আসছেন।

তিনি পবিত্র ঈদুল ফিতরের এক বার্তায় বলেন, ঈদুল ফিতর ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে। এখন থেকে বন্ধ হোক সকল প্রকার হানাহানি, সন্ত্রাস। মুক্তিপাক গণতন্ত্র, কথা বলার স্বাধিনতা। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।