ওয়ানবাংলানিউজ: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম। তিনি যুক্তরাজ্য বিএনপিসহ সর্বস্থরের প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। বন্ধ হোক সকল প্রকার হানাহানি, সন্ত্রাস। মুক্তিপাক গণতন্ত্র, কথা বলার স্বাধিনতা। জসিম উদ্দিন সেলিম বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।















