শেফিল্ড থেকে আহমদ হোসেন হেলাল : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের বিরুদ্ধে সাজানো রায়ের নিন্দা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবী সভা করেছে শেফিল্ড বিএনপি।
সম্প্রতি শেফিল্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় শেফিলড সহ অন্যান্য শহরের নেতা কমীরা উপসতিত ছিলেন ।
শেফিল্ড বিএনপির সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আখতার আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক । প্রধান বক্ত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যাবতজীবন সাজা প্রদানের জন্য সভায় জোরালো প্রতিবাদ জানানো হয়।
আলোচনায় অংশ নেন, ডঃ ইকবাল আহমদ চৌধুরী , বুরহান উদদিন , আবদুল কুদদুছ শুয়েব, হুমায়ুন কবির গাজী ,ইব্রাহিম গৌরী,আবদুল মালিক ,রববানী চৌধুরী ,প্রমুখ৷















