ওয়ানবাংলানিউজ: রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির সভা ও মহান একুশে উপলÿে আলোচনা গত রবিবার (১৮ ফেব্রæয়ারী) পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের বিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গত ৪ জানুয়ারী রাজনগর ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এতে জানানো হয় সংগঠনের বিশেষ প্রকাশনা রাজদর্পণের উন্মোচনসহ ২৫০ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান প্রদান, ৬০ দরিদ্র অসহায় মহিলাদের সেলাই মেশিন প্রদান,১৬টি টিউবওয়েল প্রদান এবং গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাকীনুর রশীদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ার বীর মুক্তিযুদ্ধা এম এ মান্নানসহ অনেকে।
সহ সভাপতি আতাউর রহমান কুটি, মইনুল ইসলাম, আবুল কালাম, আব্দুল মালিক, তারাউল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, আফজাল খান, আজিজুল হক জুনু, মকলিস মিয়া, ময়না মিয়া, আব্দুল মুকিত ফারুক, ফয়জুল হক, দেলোয়ার হোসেন, খসরুল ইসলাম, আব্দুল বারী, শাওয়ন, মিজানুর রহমান প্রমুখ।
পরে আতাউর রহমান কুটির পরিবেশনায় একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।















