বাংলাদেশী জাবেদ হোসেন মর্যাদাপূর্ণ জি জি ২ লিডারসীপ এওয়ার্ডের জন্য মনোনিত

980

ওয়ানবাংলানিউজ: গত ২০ বছর যাবত ব্রিটেনের ব্লাক, এশিয়ান এবং এথনিক মাইনোরিটির লোকজনদের মধ্যে সবচেয়ে উদ্যমী এবং প্রতিভাবানদের সম্মাননা এওয়ার্ড দিয়ে আসছে জিজি২ এওয়ার্ড।
গত ২৪ অক্টোবর অনুষ্টিত হয় এই মর্যাদাপূর্ণ এওয়ার্ড অনুষ্ঠান। এই এওয়ার্ডে ব্রিটেনে ব্রিটিশ এশিয়ান ১০১ জন পাওয়ারফুল মানুষের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় টপে ছিলেন পাকিস্থানী বংশোদ্ভুত ব্রিটিশ হোম সেক্রেটারী সাজিদ জাভিদ।
এদিকে এবার সেই মর্যাদাপূর্ণ জি জি ২ এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত উবার ডেলিভারী ড্রাইভার জাবেদ হোসেন।
৩৩ বছর বয়সী জাবেদ হোসেনকে এবছরের জিজি২ এর স্প্রীট ইন দ্যা কমিউনিটি এওয়ার্ড এর জন্য মনোনিত করা হয় এসিড ও নাইফ ক্রামইমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য। তিনি ওয়ারকার্স ইউনিয়ন লন্ডনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
জাবেদ হোসেন তিনি নিজে গত বছর ২০১৭ সালের জুলাই মাসে ইস্ট লন্ডনে এসিড হামলার শিকার হন। হামলার সময় তিনি ভীত হয়ে কাপছিলেন। এর পরবর্তীতে তিনি এসিড ও নাইফ ক্রাইমের বিরুদ্ধে সোচ্চার হন। তার এই আন্দোলন সমগ্র ইউকেতে ব্যাপক সাড়া পেলে।
এই এওয়ার্ডের জন্য তাকে মনোনিত করায় তিনি উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানিত বোধ করছেন বলে জানান। তিনি বলেন, সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তাহলেই কমিউনিটিতে শান্তি ও সম্প্রতি অটুট থাকবে।