ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের সাংবাদিক ও লেখিকা মাসুদা ভাট্টিকে লাইভ টক শো’তে অপ্রাসঙ্গিকভাবে চরিত্রহীন বলে মন্তব্য করায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগ।
২৪ অক্টোবর বুধবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি হলে আয়োজিত সভায় বক্তারা বলেন, একজন নারীর উপর বিদ্বেষমূলক আচরণ সমগ্র নারী সমাজের প্রতি অশ্রদ্ধাজনক। তারা মঈনুল হোসেনকে পাকিস্তানের এজেন্ট এবং ১/১১ এর মদদদাতা হিসেবে উল্লেখ করেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, নারী সমাজ যখন সম্মানের আসনে বসছে ঠিক তখনই পাকিস্থানের এজেন্ট মঈনুল হোসেনের মত নব্য রাজনীতিবিদরা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেস্টা করছে। তারা আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে দেশের সমগ্র নারী সমাজের প্রতি আহবান জানান।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আঞ্জুমান আরা অঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনি’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, হোসনে আরা মতিন, শাহিন আক্তার, নাজমা হোসেন, রেজিয়া রহমান, আখি চৌধুরী, রাবেয়া জামান জোস্না, ইফআত আরা, শিউলি সরকার, কামরুন নাহার মমতা, কল্পনা হামসা প্রমুখ।
মঈনুল হোসেনের শাস্তি দাবী করেছে যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগ
Posted by 1banglatv on Thursday, 25 October 2018















