রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন প্রিয়জনের সাথে সংযুক্ত থাকুন

388

ওয়ানবাংলানিউজ: রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন প্রিয়জনদের সাথে পরিবারের যোগাযোগ ও যথাসময়ে সকল তথ্য পরিবারকে অবহিত রাখতে নতুন ফ্যামিলি কন্টাক্ট সেন্টারটিকে এখন আরো উন্নত করা হয়েছে, যার আওতায় রয়েছে হাসপাতালের সবগুলো ওয়ার্ড।

পরিবারগুলোর উদ্বেগ সম্পর্কে এবং তাদের সকল জিজ্ঞাসার উত্তর প্রদান অথবা মৃত্যু পথযাত্রীকে দেখতে যাওয়ার উপযোগী ব্যবস্থাদি, ভাষাগত সহযোগিতা, খাবার কিংবা অন্যান্য সামগ্রী পৌঁছে দেয়া এবং আধ্যাত্মিক ও ধর্মীয় সহায়তা প্রদান ইত্যাদি ব্যাপারে সাহায্য করছে এই হাসপাতালের যোগাযোগ কেন্দ্রটি। এই কন্টাক্ট সেন্টারের সাথে যোগাযোগ রক্ষা করতে চাইলে ইমেইল করুন: bartshealth.familycontact@nhs.net – অথবা ০২০৩ ৫৯৪ ২০৪০ নাম্বারে ফোন করুন। ফোনলাইনটি সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকে।

এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে বার্টস হেলথ এর ওয়েবসাইট (www.bartshealth.nhs.uk) ভিজিট করুন