ঢাকা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জেম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকে একজন গরু কারবারি ছিলেন।
রবিবার ভোরে উপজেলার মনকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।
ভোরে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছিল। এসময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে জেম গুলিবিদ্ধ হলে তার সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে পালিয়ে আসে। পরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
এ সম্পর্কে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার জানান, বিষয়টি তাদের জানানো হয়নি। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখছেন।
নিহত জেম উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।















