স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম দুই সেরা খেলোয়াড় ব্রাজিলের দুই কিংবদন্তি রোনালদিনহো এবং রিভালদো। এই মুহূর্তে বার্সার ব্র্যান্ড আম্বাস্যাডর তারা।
তবে শোনা যাচ্ছে তাদের পদে কিছুটা কাটছাঁট করতে চলেছে বার্সা কর্তৃপক্ষ। যার কারণ ব্রাজিলের আগামী রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী জেয়ার বোলসোনারোকে সাপোর্ট করা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জেয়ারের হয়ে প্রচার করেছিলেন এই দুই কিংবদন্তি। জেয়ার বোলসোনারো নিজের দেশের অন্যতম বিতর্কিত ব্যক্তি। কারণ, তার নারীবিদ্বেষী এবং বর্ণবিদ্বেষী মন্তব্য।
বার্সেলোনা জেয়ার বোলসোনারোর দৃষ্টিভঙ্গিকে সঠিক ভাবে নেয়নি। তারা এটিকে অগ্রহণীয় বলে উল্লেখ করেছে। ফলে এই দুই সাবেক ফুটবলারের সঙ্গে কিছুটা দূরত্ব রাখতে চলেছে বার্সেলোনা।















