ওয়ানবাংলানিউজ: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নির্বাহী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত হয় জমিয়তের শত বার্ষিকি উদযাপন উপলক্ষে বৃটেনে আগামী ২০১৯ সনের এপ্রিল মাসে বৃটেনে একটি আন্তর্জাতিক মহা সম্মেলনের আয়োজন করা হবে। উক্ত সম্মেলনে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সৌদী আরব এবং সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশের জমিয়তের শীর্ষ নেতৃত্ব এবং ইসলামীক স্কলারবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও সম্মেলনকে সফল করতে বিভিন্ন গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
১৪ অক্টোবর রোববার ২০১৮ লন্ডনে ফোর্ডস্কোয়ার মসজিদে ইউকে জমিয়তের কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন ইউক জমিয়তের সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী। সেক্রেটারী মাওলানা মাৃমনুন মহি উদ্দীনের পরিচালনায় তেলাওয়াত করেন কারী মাওলানা মুদ্দাছছির আনোয়ার।
সভায় বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক, ইউরোপ জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মুফতি আব্দুল হান্নান, উপদেষ্টা মাওলানা জমশেদ আলী, শায়খ মাওলানা ওয়ারিছ উদদীন, সহ সভাপতি শায়খ মাওলানা এখলাসুর রহমান, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা সৈয়দ মোশাররফ আলী, মাওলানা মোবারক আলী, মাওলানা আবদুর রব ফয়েজী, মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি মাওলানা আজিম উদদীন, কারী মাওলানা আবদুল হাফিজ শাহবাগী, ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওলানা মওসুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজিরুল ইসলাম, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিন, বার্মিংহাম জমিয়তের সেক্রেটারী ব্যারিস্টার মাওলানা হাবিবুল্লাহ, সান্ডওয়েল জমিয়তের সেক্রেটারী জামীল বদরুল, ইউকে জমিয়তের সাহিত্য সম্পাদক মাওলানা মাওলানা লুৎফুর রহমান বিন্নুরী, প্রচার সম্পাদক মাওলানা শামসুল হক ছাতকি, আলহাজ্জ্ব শায়েস্তা মিয়া, হাফিজ ওয়ালিদ রহমান, হেকনী জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আবদুল আওয়াল, সেক্রেটারী আলহাজ্ব জুবায়ের আহমদ , আব্দুল আজিজ, আজিজুর রহমান, আলহাজ ফজলুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, আলহাজ আসাদ রহমান, আজাদ আহমদ মোল্লা, হাজি আবুল কালাম, জালাল উদদীন, হাফিজ মোশাররফ আহমদ হাফিজ গোলাম রব, হাবিব মিয়া প্রমুখ।















