ওয়ানবাংলানিউজ: বার্মিংহামের ৬সদস্যের একটি চোরাচালানকারী সদস্যদের বিরুদ্ধে গাড়ীর বুটে করে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, দুটি গ্রুপে করে আলবেনিয়ান নাগরিকদের ব্রিটেনে আনার চেষ্টা করা। ইউকে বর্ডার ফোর্স তাদের গাড়ীর বুট থেকে আলবেনিয়ান নাগরিকদের উদ্ধার করে।
‘ক্যানটারবেরী ক্রাউন কোটর্’ শুনানীতে বলা হয়েছে ইউকে বর্ডার ফোর্স ২০১৫ সালের মার্চ মাসে দুইজন প্রাপ্ত বয়স্ক লোক ও একটি শিশুকে তাদের গাড়ীর বুটে ফ্রান্সের কোকেলেস সীমান্ত থেকে উদ্ধার করে।
এর পাঁচ মাসপর একই এলাকায় আরো দুইজন আলবেনিয়ান নাগরিককে গাড়ীর বুট থেকে উদ্ধার করে বর্ডার ফোর্স। এসকল ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বার্মিংহামের তিন চোরাচালানকারীর বিরুদ্ধে তদন্ত চালানো হয়।
কোর্ট এসকল ঘটনায় জড়িত থাকার প্রমান পাওয়ায় এবং ইমিগ্রেশন আইন লংঘন করায় বার্মিংহামের এডুয়াট কার্জ ৩৯, ইলির হানি ৪৪, ভলনেট কার্জ ৪১, লি এন্ডারসন ৪৬, গিলিয়ান বেকার ৪৭কে অভিযুক্ত করে। তাদেরকে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে জেলে যেতে হবে।
এদিকে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ক্রিমিনাল এন্ড ফাইন্যান্স সহকারী তদন্তকর্মকর্তা ডেভিড ফের্ক্লফ বলেছেন, এটা স্পষ্ট যে এই গোষ্ঠী তাদের নিজেদের পকেট ভারী করার জন্য এই মানবপাচারের প্রচেষ্টা করে। তাদের মধ্যে শিশুসহ যাত্রীদের নিরাপত্তা সম্পর্কে কোন ধরনের ধারনা ছিলনা।
তিনি বলেন, তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বর্ডারে কঠোর নজরদারী থাকার কারনে। উদ্ধারকৃত আলবেনিয়ানদের ফরাসী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।















