রাজধানীর দুই সড়কে নিহত ৩

359

ঢাকা সংবাদদাতা: রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকালে এবং রবিবার দিনগত রাতে মিরপুর ও বনানী এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার সকাল সোয়া ৭টায় বনানী আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে রবিবার রাতে রূপনগর থানা এলাকায় রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এরা দু’জন বন্ধু ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।