ওয়ানবাংলানিউজ: সিলেটের সমৃদ্ধ উপজলো বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যক্তিত্ব সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিনের সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ১১ অক্টোবর বৃহস্পতিবার শারজাহের একটি রেস্তোরায় বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা আমিরাত শাখা উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।
বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম জায়গীরদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ মুহিত। প্রধান বক্তা ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার উপদেষ্টা শামস উদ্দিন খান, মোস্তফা কামাল রাজ, জাওয়াদুর রহমান, শেয়াবুল আম্বিয়া, আব্দুল কাদের, সিনিয়র সহ সভাপতি আলী জাকের সিদ্দিকী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা মাসুক উদ্দিন ইউসুফ, সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন চৌধুরী, সহ অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কুলাউড়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ। আরো বক্তব্য রাখেন মিজানুর রহমান রোমান, দেলোয়ার হোসেন, আব্দুস সামাদ, আলতাফ হোসেন, আমিন হাসান খাঁন, কবির উদ্দিন, জামান ফখরুল, এম সুমন আহমদ, মোহাম্মদ শাহজাহান, আব্দুল হাসিব খোকন, মইনুল ইসলাম ময়ুর, আব্দুল কাদের, কয়েছ আহমদ, ফয়ছল আহমদ, সামাদ সোহেল, আরিফ সাদাত চৌধুরী রাজন ও শেখ রাসেল আহমদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখনে সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ আলতাফ ।















