বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৩টায় উপজেলার সওজ’র ডাকবাংলা প্রাঙ্গনে প্রায় শতাধিক অসহায়-গরীব-দুংস্থ পরিবারের সদস্যদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে প্রবাসীরা গূরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে প্রবাসীরা দেশের অসহায়-গরীব-দুংস্থ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আর বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার উন্নয়নেও ভূমিকা রাখছেন। যা প্রশংসার দাবি রাখে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র ট্রেজারার এস এম রফিক, সদস্য জুয়েল আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শরীফ উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা রুশন আহমদ, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক কমিশনার আনোয়ার হোসেন, নাট্যকর্মী রাজন আহমদ, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, সংগঠক আকিকুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, আবুল কাশেম প্রমুখ।















