কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

890

ঢাকা সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় জয় (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে মিরপুর জুগিপুলের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় মিরপুর খন্দকবাড়িয়া এলাকার মকছেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, জয় মোটরসাইকেল যোগে দ্রুতবেগে যাওয়ার সময় জুগিপুলের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ উল্টে খাদে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।