ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে বাংলাদেশে ফেরার পথে গত ৩০ সেপ্টেম্বর রবিবার লন্ডনে ১০ ঘন্টার যাত্রাবিরতি করেন।
প্রধানমন্ত্রী লন্ডনে হোটেল সুফিটেলে অবস্থানকালে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেততে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেখা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে দুই, দুইটি পুরস্কার লাভ করায় যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশেন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য আওয়ামীলীগ এর কার্যকরী সদস্য মল্লিক শাকুর ওয়াদুদ। এসময় তিনি সমগ্র বাংলাদেশেরমত জগন্নাথপুরে ব্যাপক উন্নয়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।















