ওয়ানবাংলানিউজ: ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলার ঢাকা উত্তর মোহাম্মদ পুর উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র সদ্যপ্রয়াত যুক্তরাস্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত আলীনগর ইউনিয়নের জায়গীরদার পাড়া নিবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ডিএম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সম্মানিত সহ সভাপতি আজাদুল ইসলাম জায়গীরদার (মুহি মিয়া) এবং বার্মিংহামে বসবাসরত একই হাইস্কুলের ১৯৯৬ ব্যাচের ছাত্রী আলীনগর ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের সামিহা চৌধুরীর মূত্যুতে যুক্তরাজ্যে বসবাসরত ডি,এম হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ১১ নভেম্বর মঙ্গলবার পুর্ব লন্ডনের ১৩৫ কমার্শিয়াল স্ট্রিটে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁন নুনু এবং সভা পরিচালনা করেন গোলাপগঞ্জ হ্যান্ডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিন মাহমুদ।
সন্ধ্যা সাড়ে ৭ টায় আলহাজ্ব হেলাল আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে স্মৃতি চারণ মুলক আলোচনায় অংশগ্রহণ করেন প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের সভাপতি মনজুরুস সামাদ চৌধুরী মামুন, কমিউনিটি নেতা আব্দুল হান্নান, আব্দুল মিজান চৌধুরী এলু, ব্যবসায়ী সাহাব উদ্দিন, যুক্তরাজ্য কোকো ফাউন্ডেশনের সভাপতি বাবর চৌধুরী, সাংস্কৃতি কর্মী দিপু জায়গীরদার, ব্যবসায়ী বেলাল আহমদ, মুফিজুর রহমান চৌধুরী একলিল, কমিউনিটি নেতা নাসিম হুসাইন, হেলাল আহমদ চৌধুরী বকুল, ফারুক আহমদ চৌধুরী, জায়েদ মানিক চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া’ আকরাম হোসেন চৌধুরী, মামুনুর রশীদ মাসুম , এনায়াতুর রহমান খাঁন, ফয়সল মুকিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম ডাক্তার মুহি মিয়ার সমাজসেবা, শিক্ষার উন্নয়নে অবদান এবং সম্প্রতি লন্ডন সফরে ডিএম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর গ্রুপ গুলোর মধ্যে সমন্বয় সাধনের মতো গুরুত্বপূর্ণ কাজটির কথা তুলে ধরেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সভার শেষ পর্যায়ে মরহুম ডাক্তার আজাদুল ইসলাম মুহি মিয়া ও মরহুমা সামিহা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করেন মোহাম্মদ আবু সুফিয়ান।















