আন্তর্জাতিক ডেস্ক: মাদাগাস্কারে নিজ বাসভবনে খুন হয়েছেন এক মার্কিন কূটনীতিক। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুরেট এক বিবৃতিতে বলেন, শুক্রবার রাতে নিজ বাসভবনে খুন হয়েছেন মার্কিন পররাষ্ট্র সার্ভিসের এক কর্মকর্তা। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি।
তিনি জানান, এ খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে মালাগাছি কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত শুরু করেছে সেখানকার মার্কিন কুটনীতিক দপ্তর। ইতিমধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুখপাত্র হিদার নুরেট আরো বলেন, তদন্তের স্বার্থে এবং পরিবারের সম্মানের কথা বিবেচনা করে নিহত কূটনৈতিকের পরিচয় গোপন রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স















