‘বাংলাদেশি উইপোকাদের ভোটাধিকার কেড়ে নেয়া হবে’

914

অান্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জীতে স্থান না পাওয়াদের বাংলাদেশি উইপোকা আখ্যায়িত করে খুব দ্রুত তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক অমিত শাহ।

আগামী ডিসেম্বরে রাজস্থানে বিধানসভা নির্বাচন উপলক্ষে শনিবার সেখানে এক জনসভার আয়োজন করে বিজেপি। জনসভায় বক্তব্য দিতে গিয়ে অমিত শাহ বলেন, এনআরসি প্রকাশিত হলেই প্রতিটি অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে যাবে। খুব তাড়াতাড়ি এই উইপোকাদের ভোটাধিকার কেড়ে নেয়া হবে।

সম্প্রতি জাতীয় নাগরিকপঞ্জীর দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়েছে। তাতে বাদ পড়েছে প্রায় ৪০ লাখ নাম। বিজেপি সরকারের এই পদক্ষেপের চরম বিরোধ করেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, এভাবে মুসলিমদের এদেশে অপ্রাসঙ্গিক করে দেয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি।