আসামিকে আ*ঘাতের অভিযোগে পুলিশ কর্মকর্তা অভিযুক্ত

8

সাইফ হাসান: গ্রেপ্তারের সময় এক ব্যক্তিকে লাথি মেরে অজ্ঞান করার অভিযোগে যুক্তরাজ্যে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দেশটির ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ওই সদস্যের বিরুদ্ধে আসামিকে শারীরিক আ*ঘাত ও নিগ্রহের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী সংস্থা স্বাধীন পুলিশ পরিচালনা সংস্থা বা আইওপিসি ঘটনার সত্যতা পেয়ে আদালতে অভিযোগ জমা দিয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার অভিযুক্ত কর্মকর্তাকে শ্যাফিল্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ৩০ বছর বয়সী কর্মকর্তা পিসি জেমস বার্নসের বিরুদ্ধে আ*ঘাত করার অভিযোগ আনা হয়েছে। সেলবির থাচ ক্লোজের বাসিন্দা ওই কর্মকর্তাকে চলতি সপ্তাহের বৃহস্পতিবার শ্যাফিল্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। একজন চালককে গ্রেপ্তারের সময় অন্যায্য বলপ্রয়োগ করার অভিযোগে তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর লিডস শহরে। সেদিন জেমস বার্নস ও তার একজন সহকর্মী মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে এক চালককে থামান। গাড়ি থেকে চালককে টেনে বের করার পর তাকে মাথায় লাথি মারা হয় বলে অভিযোগ উঠেছে। আইওপিসির প্রতিবেদনে বলা হয়, লাথির চোট এতটাই গুরুতর ছিল যে ওই ব্যক্তি কয়েক মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

উক্ত অভিযানের সময় গাড়িতে থাকা অন্য এক যাত্রীকেও বার্নসের সহকর্মী আটক করেন। পুরো ঘটনাটি পর্যালোচনার পর ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ পরদিনই অর্থাৎ ২৯ সেপ্টেম্বর বিষয়টি অধিকতর তদন্তের জন্য আইওপিসির কাছে পাঠায়। তদন্ত শেষে পেশাদার আচরণের নীতি লঙ্ঘনের দায়ে জেমস বার্নসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

#aknews #onebanglanews #যুক্তরাজ্য #পুলিশ #অপ*রাধ