ইফতারিতে সুস্বাদু সাবু ক্ষীর

861

লাইফস্টাইল ডেস্ক: রমজানে ইফতারির টেবিলে ঝাল আইটেমের পাশাপাশি চাই কিছু মিষ্টান্ন।

আর তাই ইফতারিতে একটু ব্যতিক্রমী আইটেম হিসেবে তৈরি করে ফেলতে পারেন ক্ষীর।

খুব সহজে ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন মজাদার এ রেসিপিটি।

আর স্বাস্থ্যকর ইফতারি হিসেবে ক্ষীর’র জুড়ি নেই।

তাহলে জেনে নিন ক্ষীর’র এমনি দুটি সুস্বাদু রেসিপি।

সাবু ক্ষীর

উপকরণ : সাবু আধা কাপ, ঘন দুধ আধা লিটার, গুঁড়া দুধ ১-৪ কাপ, চিনি আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২-৩ টি।

প্রণালি : প্রথমে একটি পাত্রে সাবু ভিজিয়ে রাখুন ২০ মিনিট।

এরপর একে একে সব উপকরণ মিশিয়ে জ্বাল দিন।

ঘন ক্ষীরের মতো হয়ে এলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু সাবুর ক্ষীর।