রেস্টুরেন্ট ব্যবসার সংকট নিয়ে স্থানীয় এমপির সাথে মিডসাসেস্ক বাংলাদেশী এসোসিয়েশনের মতবিনিময়

886

ওয়ানবাংলানিউজ: বৃটেনের সাবেক আর্মড ফোর্সেস মিনিস্টার প্রাক্তন বৃটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নাতী স্যার নিকোলাস সয়েমস এমপি, কারী শিল্পে বিভিন্ন সমস্যার জবাবে বলেন, তিনি এশিয়ান দেশগুলো থেকে শেফ ও স্টাফ আনতে উচ্চবেতনের সরকারী নিয়মের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে আলাপ করবেন ।এ ছাড়া মিডসাসেস্কে একট কারী ট্রেনিং কলেজ করার ব্যাপারে তিনি সাবির্ক প্রচেষ্ঠা চালাবেন।
রবিবার ১৭ ডিসেম্বর বার্জেস হিল টাউন কাউন্সিলের হলরুমে মিড-সাসেস্ব বাংলাদেশী ওয়েলফেয়ার ও সাসেস্ক বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে বৃটেনের কারী শিল্পের স্টাফও অন্যান্য সমস্যা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এমপি নিকোলাস তার বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন ।
বার্জেস হিল টাউন কাউন্সিল লিডার প্রুমোর এর সাবির্ক সহযোগিতা ও তত্বাবধানে আয়োজিত এ সভাটি কারী শিল্পের সমস্যা নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাসেস্ক বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী ও ক্যাটারার মোশতাক মিয়া।
বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ব্যবসায়ী সাদিক উল্লাহ ,ট্রেজারার ফজলুর রহমান ,সাসেস্ক বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হোসেন ,এসবিসিএর সেক্রেটারী আসকর আলী সহ অন্যায় কাউন্সিলার ও নেতৃবৃন্ধ।
সভায় লিখিত বক্তব্যে বলা হয়, বৃটেনের জনপ্রিয় কারী শিল্প বর্তমানে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে । প্রতিদিন কয়েকটি রেষ্টুরেন্ট বন্ধ হচ্ছে।এর কারণ হচ্ছে দক্ষ শেফ ও স্টাফ সংকট। এ ছাড়া উচ্চমাত্রায় ভ্যাট ওসরকারের কঠোর ইমিগ্রেশন নীতির কারণে এ ইন্ডাস্টীর ভবিষ্যত নিয়ে চরম উদ্বিগ্ন এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা ।
সভায় এ সকল সমস্যা সমাধানে বৃটিশ পার্লামেন্টের সিনিয়র এমপি স্যার নিকোলাস এর সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্ধ । সভায় বার্জেস হিল টাউন কাউন্সিল লিডার কাউন্সিলার প্রু মোর তার পক্ষ থেকে কারী শিল্পের সমস্যা সমাধানে সাধ্যমত সকল প্রচেষ্ঠা চালিয়ে যাবার আশ্বাস প্রদান করেন ।অনুষ্ঠানে এমপি নিকোলাস সয়েমস এর স্মারকলিপি হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে এমপি স্যার নিকোলাস সয়েমসকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।অনুষ্ঠানে উভয় সংগঠনের নেতৃবৃন্ধ কারী শিল্প সহ কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় কাউন্সিল সহ রাজনীতিবিদদের সাথে অব্যাহতভাবে প্রচেষ্ঠা চালিয়ে যাবেন।