ঢাকা সংবাদদাতা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর বড়কামতা ইউনিয়ন ছাত্রলীগের নেতা রাব্বীর (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় বাগুর গ্রামের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করে দেবিদ্বার থানা পুলিশ। নিহত রাব্বী উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত ২৮ আগস্ট বাগুর গ্রাম থেকে নিখোঁজ হন রাব্বী। পর দিন (২৯ আগস্ট) দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার স্বজনরা।
এদিকে দেবিদ্বার থানার ইন্সপেক্টর (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার রাতে স্থানীয়রা বাগুর গ্রামের পাশের খাল থেকে পচাঁ গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে, পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রাব্বীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।















