আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বাইরে একটি সামরিক বিমান ভেঙে পড়লে এর ১৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন সেনা এবং বাকি তিনজন বেসামরিক নাগরিক।
বৃহস্পতিবার রাজধানী সংলগ্ন দিরে দাওয়া শহরে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি অবতরণের চেষ্টার সময় এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এর আগে ২০১৩ সালে থিওপিয়ার একটি সামরিক কার্গো বিমান ভেঙে পড়লে এতে চার যাত্রী প্রাণ হারিয়েছিল।
সূত্র: বিবিসি















