হাসিনা-মোদি বৈঠক: একযোগে কাজ করার আশাবাদ বাংলাদেশ-ভারতের

627

ঢাকা সংবাদদাতা: বিমসটেক শীর্ষ সম্মেলনে পার্শ্ব বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় অনুষ্ঠিত এ বৈঠক থেকে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ও ভারতের দুই নেতা। এর আগে, সকালে দুই দিনের বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের এই বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী বলেন, ‘পারস্পরিক সুবিধার জন্য আমরা একে অপরের সহযোগিতা চাই।’

বৈঠকে দুই প্রধানমন্ত্রী দুদেশের জনগণের ভাগ্য উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত হন। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।