যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

649

ওয়ানবাংলানিউজ: জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ। গত ২৭ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল বাছির।
সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ পুর শাহার পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তৈয়ব মিয়া কামালী, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট শাহ ফারুক আহমেদ।
যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব সায়েদ আহমেদ সাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, যুক্তরাজ্য যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং লন্ডন টাওয়ার হ্যামলেস্ট এর সাবেক মেয়র সেলিম উল্লা, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা, লন্ডন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, সাউথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউসুফ সেলিম, প্রবীন আওয়ামী লীগ নেতা নিমাই মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আর বক্তব্য রাখেন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মজুমদার আলী, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সহ সভাপতি জনাব আবু বকর খান, সহ সভাপতি জনাব শেখ সামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব আসুক আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম নেতা সাবেক ছাত্রনেতা জনাব আনোয়ারুল হক হেলাল, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ সাসেস্ক শাখার সভাপতি সাফিক মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুন্না, যুক্তরাজ্য জাতীয় যুব শ্রমিক লীগ এর সভাপতি সৈয়দ বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক এম এ গিয়াস, সাংগঠনিক সম্পাদক জনাব হারিক কামালী, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর অন্যতম নেতা সাহাব উদ্দীন,বিশ্ব বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ্ বেলাল রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম নেতা জাহাঙ্গীর খান যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ফজলু মিয়া , ইষ্ট লন্ডন আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ গোলাব আলী,যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর অন্যতম নেতা ইসলাম উদ্দীন, মাহবুব আহমেদ, লন্ডন মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সাধারণ সম্পাদক জামাল আহমেদ, লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার খান, আতাউর রহমান আঙ্গুর মিয়া, আলা উদ্দীন আহমেদ, মির্জা জাহাঙ্গীর, হাফিজুর রহমান, লন্ডন মহানগর ছাত্রলীগের সহ সভাপতি কাজী জাফর প্রমুখ ।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় সু নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।

যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

Posted by 1banglatv on Thursday, 30 August 2018