লালাবাজার প্রবাসীদের উদ্যোগে সাবেক চেয়ারম্যান হুশিয়ার আলীর সাথে মতবিনিময়

933

ওয়ানবাংলানিউজ: লালাবাজার ইউনিয়নের সাবেক ৩ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুশিয়ার আলীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক মতবিনিময় সভায় গত ২৮ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের হরনচার্স এর একটি রেস্টুরেন্টে লালাবাজার ইউনিয়ন প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী খলকু মিয়ার সভাপতিত্বে ও মকছুদ রহমান এর পরিচানায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়সল আলী। এতে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল হক আবু, খালিছ উদ্দিন, আব্দুল মুক্তর সাইস্তা, আলী আহসান খান, এনামুল হক, এম এ আলী, বদরুল হক শাহীন, শেখ তজমুল হক, মকসুদ রহমান, আব্দুল মুক্তার সাইস্তা, বদরুল হক শাহীন, সালেহ আহমদ, শামীম আহমদ, তকদীর হোসেন দুলাল, আব্দুল কাদির প্রমুখ।
সভায় বক্তারা সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুশিয়ার আলীর বিভিন্ন জনহিতকর কাজের ভূয়শী প্রশংসা করে বলেন, তিনি যে সততার দৃস্টান্ত স্থাপন করেছেন তা বর্তমান প্রজন্মকে অনুসরন করা উচিত। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা হুশিয়ার আলী মুক্তিযুদ্ধকালিন সময়ের স্মৃতিচারন ছাড়াও সমাজ উন্নয়নে তার দৃস্টিভঙ্গী তুলে ধরেন।