লন্ডন মহানগর জাতীয় পার্টির সম্মেলন: আজম সভাপতি শাহিদুর সাধারণ সম্পাদক

1158

ওয়ানবাংলানিউজ: গত ২৫ শে আগষ্ট শনিবার অপরাহ্ন ১ টায় পুর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জাতীয় পার্টি লন্ডন মহানগর শাখার সম্মেলন ২০১৮ অনুষ্টিত হয় । বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতা কর্মীদের উপস্থিতে প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান আজম আলীকে সভাপতি ও শাহ শাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে লন্ডন মহানগর কমিটি ঘোষণা করেন।
বিজয় জাতীয় পার্টির লন্ডন মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক আজম আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব শাহ শাহিদুর রাহমানের পরিচালনায় লন্ডন মহানগর কমিটির সম্মেলন অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা জাপা আহ্বায়ক এ টি ইউ তাজ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুজিবুর রহমান ইউরোপিয়ান কোঅর্ডিনেটর ও সাবেক সফল জাপা সভাপতি ইউকে, এডভোকেট এবাদ হোসেন ভারপ্রাপ্তে আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য, সাহেদ আহমদ জাপা সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য, মকসুদ ইবনে আজিজ লামা সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারন সম্পাদক সিলেট জেলা জাপা, ফয়জুর রহমান চৌধুরী এমবিই সভাপতি বার্মিংহাম জাতীয় পার্টি, এস আই খাঁন সভাপতি লুটন জাপা, আমজাদ হোসেন মতিন আহ্বায়ক জাতীয় পার্টি লন্ডন সিটি কমিটি।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব মুহাম্মদ আব্দুল হাই জাপা যুগ্ম আহ্বায়ক, নিজাম উদ্দিন জাপা যুগ্ম আহ্বায়ক, মাশুক আহমদ জাপা যুগ্ম সদস্য সচিব, জয়নাল আহমদ জাপা সাবেক কোশাধ্যক্ষ, সাহাব উদ্দিন জাপা যুগ্ম সদস্য সচিব, কামাল আহমদ চৌধুরী সিক্রেটারী জাপা লুটন, সায়েফ রহমান সদস্য সচিব জাপা লন্ডন সিটি, আলহাজ সামসুল হক জাপা সদস্য, জবরুল ইসলাম, আহমদ হোসেন, হারুন মিয়া, মাসুদ রানা, তানবির আহমদ, রফিক উদ্দিন প্রমূখ।
বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সভাপতি সালেহ আহমেদ চৌধুরী আলফু মিয়া, নেছারুল হক ,আবদুল কাদির। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি লন্ডন মহানগর শাখার কার্য্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বলেন জাতির বিবেক জাগ্রত করার মাধ্যমে সত্যিকারের গনতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতির আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করতে হবে ।দলীয় ভুল বোঝাবুঝির অবসান করতে হবে এবং আগামীতে সরকার গঠনের লক্ষ্য নিয়ে অগ্রসর হতে হবে ।