নাটোরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

509

ঢাকা সংবাদদাতা: নাটোর জেলার সিংড়ায় আবদুল কাদের ওরফে দুদু নামে এক ব্যক্তিকে হত্যা করার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার নাটোর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর সিদ্দিক এ রায় দেন। নাটোর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।