বিশ্বনাথ এইড ইউকের চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট ১৬ সেপ্টেম্বর

1295

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে দ্বিতীয় চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট আগামী ১৬ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন মাঠে অনুষ্টিত হবে। গত বছরের ব্যাপক সাফল্যের পর এবং আগ্রহী সংগঠনগুলির অনুরোধে আবারো এই টুর্নামেন্টের উদ্যোগ নেয়া হয়েছে।
৮এ সাইড ফুটবল টুর্নামেন্টে ১শ পাউন্ড ফি দিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রতিটি ইউনিয়নের যেকোন সামাজিক সংগঠন অংশ নিতে পারবে। আগ্রহী টিমকে আগামী ৩০ আগস্টের মধ্যে বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ ও ট্রেজারার বখতিয়ার খানের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য উক্ত ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথ উপজেলার যে কোন খেলোয়াড় নিদিষ্ট টিমের হয়ে অংশ নিতে পারবে ( ১৮ বছরের কম বয়সী কেউ খেলতে পারবে না)।