
তানজিদা বাছিত: মা ও বোনকে নিজের ঘরে ক্রীতদাসী মানিয়ে রাখার অপরাধে ব্রাডফোর্ডে এর ওয়েস্ট ইউর্কশায়ারে ফয়সাল হোসেইন (২৫) এবং আরবাজ আহমেদ (১৯) নামের দুই ভাইকে ২ বছরের ও অধিক সময়ের জন্য জেলদন্ড দিয়েছে আদালত।
জানা যায়, এই দুই ভাই তাদের ৫৩ বছর বয়সী মা নাসারা হোসেইন ও ৩০ বছর বয়সী বোন রুহি হোসেইনকে নানাভাবে নির্যাতন করে আসছিল। ১লা জানুয়ারি ২০১৬ থেকে মে ২০১৭ পর্যন্ত তাদের মা ও বোন এই আতংকজনক ও মর্যাদাহানিকর অত্যাচার সহ্য করে আসছিলেন।
প্রতি মাসে মা ও বোনকে তারা ১ পাউন্ড করে প্রয়োজনীয় সেনেটারী দ্রব কেনার জন্য দিত। আর ঘরের কোন পানীয় ব্যবহারের অনুমতি ছিল না এই মা ও বোনের। ভাইরা তাদের বেল্ট, কাটের চামচ, জুতা দিয়ে বোনকে আঘাত করতো। ঘটনা প্রকাশের দিন রুহির (বোনের)শরীর খারাপ থাকা সত্ত্বেও তাকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো হয়েছে, তাকে সকালের নাস্তা দেওয়া হয়নি।
আহমেদ সবসময় তার বোনকে লাথি ও চড় মারতো, রুহির খুব কষ্ট হত, মনে হত সে মারা যাবে এ কথাগুলি কোর্টএ বলা হয়। রুহিকে ঘর থেকে বের করে দেওয়ার পর তাকে পীড়িত দেখে একজন পথচারী পুলিশের সাথে যোগাযোগ করে। ব্রাডফোর্ড এর ক্রাউন কোর্ট এর বিচারক বলেন,”তাদের ৩০ বছর বয়সী বোনের উপর সহিংস হামলা করা কোন শালীন ব্যক্তির পক্ষে প্রায় অসম্ভব। ভাইরা তাদের বোন ও মায়ের উপর এ ধরনের অত্যাচার করে আসছিল, এ অপরাধ কোন সাধারণ মানুষের উপর করাও ক্ষমার অযোগ্য।
আহমেদ এর ব্যারিস্টার নিক ওরসলি বলেন,এই বালক হয়তো সমান ঘটনা তার বাবাকে পরিবারের মহিলাদের সাথে করতে দেখেছে তাই সে এই ধরনের ব্যবহার করে আসছিল। সে তার ভূলের জন্য ক্ষমা প্রার্থী এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে জানিয়েছে।
এনড্রিয়া পার্নহাম হোসেইন এর অভিযোগ উত্থাপন করে বলেন, সে তার কাজের জন্য লজ্জিত, এবং যা করেছে তার জন্য অনুতপ্ত। হোসেইনকে ৩২ মাসের জেলদন্ড ও আহমেদকে ৩২ মাসের জন্য ইয়থ কাস্টডিতে প্রেরণ করা হয়েছে।
তাদের দুইজনকে ৫ বছরের জন্য অভিযোগকারীদের সাথে যোগাযোগের আদেশ অবৈধ করা হয়েছে।














