বিএনপির স্বপ্ন স্বপ্নই থে‌কে যাবে: হানিফ

579
হানিফ

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ব‌লে‌ছেন, জনগণের বিরু‌দ্ধে কর্মকাণ্ডের কারণে বিএনপি আজ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়ে‌ছে। এই দলটি সরকারকে অস্থিতিশীল করতে জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আন্দোল‌নের নামে সহিংসতা করে সরকার পতন ঘটানোর চেষ্টা ক‌রে ব্যর্থ হয়ে‌ছে, নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিহত কর‌তে চে‌য়ে ব্যর্থ হয়ে‌ছে। কোনো কর্মকাণ্ডে সফলতা না পে‌য়ে এবার শিক্ষার্থীদের কাঁধে সওয়ার হয়ে নিজে‌দের স্বার্থ হাসিল করতে চায় তারা। এই ঘরপোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়া বিএনপির স্বপ্ন স্বপ্নই থে‌কে যাবে।

মঙ্গলবার (০৭ আগস্ট) সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজলা অডিটরিয়া‌মে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের আগে জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ংকর অবস্থা থে‌কে মুক্তি পাওয়া কঠিন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্ত‌ব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল রাব্বিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।