নৌ-মন্ত্রীর পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

552

ঢাকা সংবাদদাতা: দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় নৌ-মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান বিএনপি মহাসচিব।

সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় মর্মান্তিক জীবনহানির জন্য দায়ী পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা, যার মদদদাতা হচ্ছে সরকার মন্তব্য করে ফখরুল বলেন, ‌‘সরকারের সামগ্রিক ব্যর্থতার জন্যই সর্বক্ষেত্রে অধঃপতন শুরু হয়েছে। বর্তমানে সড়ক-মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। আমি পরিবহন সেক্টরের বিশৃঙ্খলার উস্কানি-দাতা নৌ-মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি করছি’।