আন্দোলনরত ছাত্রকে পিষে দিয়ে পালালো ট্রাক

789

ঢাকা সংবাদদাতা: রাজধানীতে বাস দুর্ঘটনায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বুধবারও রাজপথে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে রাজধানীর শনির আখড়ায় এক শিক্ষার্থীকে পিষে দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে শনি আখড়া এলাকায় দনিয়া কলেজের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। এমন সময় একটি ট্রাক থামায় তারা। ট্রাকের ড্রাইভারের কাছে লাইসেন্স চায়। কিন্তু ড্রাইভার দিতে অস্বীকৃতি জানলে ট্রাকে ভাংচুর শুরু করে শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রের উপর দিয়ে ট্রাক চালিয়ে দিয়ে পালিয়ে যায় ট্রাকটি।

উল্লেখ্য, গত রোববার রাজধানীর রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের উপর বাস চালিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এরপর থেকে রাজপথে নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে।