প্রিয়াঙ্কা-নিকের বাগদান, নভেম্বরে বিয়ে

1275

বিনোদন ডেস্ক: বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের সম্পর্কে এতো দিন কেবল প্রেমের গুঞ্জনই শোনা যাচ্ছিলো। কিছু দিন আগে নিকের মুম্বাই আসার ঘটনায় তাদের বিয়ে নিয়েও গুঞ্জন শোনা যায়। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। বিয়ে করছেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস।

ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর বিয়ে করবেন প্রিয়াঙ্কা ও নিক। এরই মধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিন একসঙ্গে পালন করেন নিক ও পিসি। সেই সময়ই তারা বাগদান সম্পন্ন করেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। নিউ ইয়র্কের টিফানি স্টোর থেকে বাগদানের আংটি কেনেন নিক। সেই আংটি পরিয়ে দেন প্রেমিকা প্রিয়াঙ্কার আঙুলে।

এদিকে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়ের খবর যে মিথ্যা নয়, সেটা প্রমাণ হয়েছে বলিউডের নির্মাতা আলি আব্বাস জাফরের একটি টুইটে। তিনি জানান, ‘ভারত’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। কারণ হিসেবে ব্যক্তিগত বিষয়ের কথা উল্লেখ করেন। আলি আব্বাস জাফর বলেন, প্রিয়াঙ্কা চোপড়া ‘ভারত’-এ কাজ করছেন না। এর পেছনে বিশেষ কারণ রয়েছে। তিনি শেষ সময়ে এসে সিদ্ধান্ত জানিয়েছেন। তবে আমরা অনেক খুশি। ‘ভারত’ টিমের পক্ষ থেকে তার সুখী জীবন কামনা করছি।

আলি আব্বাস জাফরের এমন টুইটের পর প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না। তাইতো বলিউডজুড়ে এখন এই বিয়ে নিয়েই আলোচনার ঝড়। সোশ্যাল মিডিয়াও উত্তাল একই বিষয় নিয়ে।

গত বছর মেট গালা অনুষ্ঠানে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। একসঙ্গে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। কিছু দিন আগে নিক জোনাসকে মুম্বাই এনে নিজের মায়ের সঙ্গে দেখা করিয়ে দেন প্রিয়াঙ্কা।