সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

427

ঢাকা সংবাদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হযরত আলী (৪২) নামে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উল্লাপাড়া উপজেলার পাইকপাড়ার শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১২-এর স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে দুটি শুটারগান, ১৪টি কার্তুজ, একটি কুড়াল, একটি ধারাল অস্ত্র ও পিস্তলের তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।